আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৫

যশোরের ঝিকরগাছায় কারাত এ্যাসোসিশনের শিক্ষার্থীদের মাঝে সনদ ও বেল্ট প্রদান

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর)অফিস:  যশোরের ঝিকরগাছা কারাত এ্যাসোসিশনের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও বেল্ট প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এই সনদ ও বেল্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আবু হেনা মিলন। ঝিকরগাছা কারাত এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, ক্রীড়া অনুরাগী আব্দুর রহিম মৃধা, ফিরোজ জামান তুলি, শিক্ষক আব্দুর রহমান, সাংবাদিক মিলন কবীর ও এম আর মাসুদ। অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীকে সনদ ও বিভিন্ন শ্রেণির বেল্ট প্রদান করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত