আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৭

যশোরের বসুন্দিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১৬ হাজার টাকা জরিমানা আদায়

 

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ,

আজ রবিবার দুপুর ১২ টার দিকে যশোর সদরের বসুন্দিয়া মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি,পচা ও বাসী খাবার সংরক্ষণ সহ মেয়াদ উর্ত্তীণ কোমল পানীয় রাখার দায়ে বসুন্দিয়া মোড় বাসষ্টান্ডে জে এস সুইটস এবং আলামিন সুইটস এন্ড রেস্টুরেন্ট কে আর্থিক দণ্ড প্রদান করে।

জে এস সুইটস এর পরিচালক বাসুদেবকে বারো হাজার টাকা। আলামিন সুইটস এন্ড রেস্টুরেন্ট এর পরিচালক মোঃ হারেজ আলিকে চার হাজার টাকা। সেই সাথে তাদের সতর্ক করে বলেন একই অপরাধ পুনারায় করলে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত