আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০০

যশোরের বসুন্দিয়ায় ওশান ড্রিংকিং ওয়াটার এন্ড বেভারেজের উদ্বোধন -71news24

 

মো: রাসেল হোসেন, যশোর  সদর প্রতিনিধিঃ যশোরের বসুন্দিয়া ওশান ড্রিংকিং ওয়াটার এন্ড বেভারেজ উদ্বোধন করা হয়েছে।আজ দুপুরে প্রতিষ্ঠানের সত্বাধীকারী মোঃ মোজাফফর আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক মাসুদ তাজের সঞ্চালনায়, সিনিয়র সাংবাদিক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুপেয় পানি পান ও উক্ত প্রতিষ্ঠানের ভবিষ্যত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন  দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুনর রশীদ,অভয়নগর উপজেলা ক্রিয়া সংস্থার সেক্রেটারি জনাব মুকুল, প্রেসক্লাব বসুন্দিয়ার সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি তারিম আহমেদ, গ্রামের কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি মিজানুর রহমান,স্পন্দনের আব্দুল জব্বার, সময়ের আলোর জাকির হোসেন রিদয়,দৈনিক যশোরের মিজানুর রহমান লিটন,ক্রাইমবার্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি রাসেল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক ও এলাকার সুশীল সমাজ।

তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত