আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০০

যশোরের সেচ্ছাসেবী সংগঠন “পাশে আছি আমরা ” পেল আগুয়ান তারুণ্য সম্মাননা–২০২০ অ্যাওয়ার্ড -71news24

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধিঃ  যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ‘পাশে আছি আমরা’ পেল আগুয়ান তারুণ্য সম্মাননা অ্যাওয়ার্ড–২০২০

গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন অডিটরিয়ামে “আগুয়ান—৭১, ভালো থেকো বাংলাদেশ” কর্তৃক আয়োজিত আগুয়ান তারুণ্য সম্মাননা—২০২০ অনুষ্ঠানে ৪৩টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে। প্রত্যেক সংগঠনের ২জন প্রতিনিধি ঐ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করে স্ব—স্ব সংগঠনের উন্নয়ন কর্মকান্ড সংক্ষেপে তুলে ধরেন।

সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সদা সোচ্চার বসুন্দিয়ার সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি আমরা’র সহ—সভাপতি সাদিকুর রহমান তমাল এবং কোষাধ্যক্ষ মোস্তফা আল—মুজাহিদ অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে এ্যাওয়ার্ড গ্রহন করেন। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ শেখ বাহারুল আলম,

প্রধান উপদেষ্টা আগুয়ান—৭১, খুলনা জেলা সভাপতি, বিএমএ। মোঃ আব্দুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, আগুয়ান—৭১। উপদেষ্টা এস এম ইকবাল হোসাইন বিপ্লব, কবি এল কে টফি,  কবি এমদাদ আলী

অধ্যাপক আহসান হাবীব প্রমূখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত