আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৬

যশোরে একদিনে সর্বোচ্চ ৯জন করোনা রোগী শনাক্ত-71News24

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের সাথে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই মারাত্মক জীবাণুর অস্তিত্ব মিলেছে।

 

সব মিলিয়ে এ দিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২ জনের করোনা ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর মধ্যে যশোরের ৪১টি নমুনার মধ্যে ৯টি, ঝিনাইদহের ২০টি নমুনার মধ্যে ২টি, নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার ১টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত