আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৫০

যশোরে ডিস ব্যবসায়ী ছিনতাইয়ের কবলে ২৫ হাজার টাকা খোয়া : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : মামলা উঠিয়ে না নেওয়াই ডিস ব্যবসায়ি ইমরান মিয়া ইমু ও তার ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হুমকি দিচ্ছে আসামীরা।

 

এ ঘটনায় ব্যবসায়ি ইমরান কোতয়ালি থাকায় একটি অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা যায়, বুধবার সকালে ম্যানেজার শরিফুল আলম ডিস লাইনের মাসিক টাকা কারেকশন করে অফিসে ফিরছিলো।

 

এ সময় শেখহাটি আদর্শপাড়া গেটে পৌছালে অত্র এলাকার শেখ মঞ্জুসহ তার লোকজন ম্যানেজারের কাছ থেকে ২৫হাজার টাকা কেড়ে নেই।

 

এ ঘটনায় ইমরান কোতয়ালি থানায় একটি মামলা করলে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য ব্যবসায়িসহ তার ম্যানেজারকে হত্যার হুমকি প্রদান করছে।

 

আসামীদের কারনে ব্যবসা পরিচালনাসহ নিরাপত্তাহীনতায় বোধ করেন। তাই আসামীদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে ভুক্তভোগী অনুরোধ জানিয়েছেন ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত