আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪১

যশোরে থানার পাশে বোমা ফাটিয়ে ১৭লাখ টাকা ছিনতাই,আহত২–71news24

একাত্তর নিউজ, যশোর অফিস: যশোরে প্রকাশ্যে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ২ । যশোর শহরের জেসটাওয়ারের সামনে বোমা মেরে ও ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে। এসময় ছিনতাইকারী বোমা ফাটিয়ে চলে গেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে যশোর কোতয়ালি মডেল থানার অদুরে এঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এনামুলের অবস্থা আশংকাজনক হওয়া ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছেন। আহত এনামুল যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য আগামনি মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল তার সহযোগী ইমনকে নিয়ে মোটরসাইকেল যোগে জেস টাওয়ারের সামনে ইউসিবিএল ব্যাংকের বুথের সামনে রাস্তার উপর পৌছায় দুপুর ২ টার দিকে। এসময় তাদের কাছে থাকা ১৭ লাখ টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৭লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এনামুল হক কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) তোহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার জানান, দুর্বৃত্ত্বদের আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত