আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৩

যশোরে বোমা নিষ্ক্রিয় করতে যেয়ে কব্জি উড়ে গেল র‍্যাব কর্মকর্তার – একাত্তর নিউজ২৪

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোরের অভয়নগর থানা চত্বরে হাতবোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে।

রোববার সকালে অভয়নগর থানা চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শহিদুল ইসলাম খুলনা খালিপুর র‌্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট)।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে।

র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন।

এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙ্গুলসহ কবজি পর্যন্ত উড়ে যায়।

 

এতে তিনি গুরুতর আহত হন। অভয়নগর থানা পুলিশ তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত