আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:০১

যশোরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বিবেক

নিজস্ব প্রতিবেদক:

যশোরে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন। মঙ্গলবার বিকেলে মুড়লি ইমামবাড়া সড়কে সংস্থার নিজস্ব কার্যালয় শীতবস্ত্র বিতরন করা হয়।

প্রধান উপদেষ্টা কামাল হোসেন ও সাধারন সম্পাদক এ্যান্টনি দাস অপুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক খন্দকার মহিবুর রহমান হিরন, উপদেষ্টা সঞ্জয় কুমার মল্লিক, রশিদ আহমেদ মুকুল ও তার পুত্র সাদমান রায়হান মুন। বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আশিকুর রহমান টনির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম,প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেলসহ সংস্থার সদস্যরা। ‘২০২০ সালে মানবতার কল্যানে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগান নিয়ে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়, আজ অবদি সংস্থাটি সুনামের সাথে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত