আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪০

যশোর জেলা আওয়ামী যুব লীগের সম্মেলন ২৩জানুয়ারি

একাত্তর নিউজ, যশোর অফিস :

আগামী ২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তরুণ নেতৃত্ব সৃষ্টি, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

বুধবার (১ ডিসেম্বর) যশোর সিসিটিএস মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিত সভা থেকে প্রধান অতিথি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

যশোরে জেলা আওয়ামী যুব লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবলীগের ১০ কর্মী আহত

 

বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।

জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়াদ্দার, কেন্দ্রীয় গ্রন্থাগার সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু, সহ-সম্পাদক বাবলুর রহমান, সদস্য চৈতি বিশ্বাস, সদস্য বেল্লাল হোসেন, সদস্য নাজমুল হাসান, সদস্য হুমায়ুন সুলতান, সদস্য আব্দুল্লাহ রানা ও সদস্য অমিত কুমার বসু।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত