আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৪

যশোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচন : মুনির সভাপতি বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত -71news24

একাত্তর  নিউজ  যশোর  অফিস :আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচনে মনিরুজ্জামান মুনির সভাপতি ও নূর ইমাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২ টায় প্রেসক্লাব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে বর্তমান সভাপতি মনিরুজ্জামান মুনির ৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ পদের অপর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু পেয়েছেন ৬  ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নূর ইমাম বাবুল ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর খান মিলন পেয়েছেন ৬ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে এম আর মোহন ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলী মোর্তুজা সিদ্দিকী শ্যামল পেয়েছেন ৭ ভোট। সংগঠনের ১৬ জন সদস্যই  ভোট দেন।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহিদ জয় জানান, একটি ভোট বাতিল হয়।  এর আগে তিনটি পদে  ৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর কমিটির সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি  কামাল হোসেন ও সাধারণ  সম্পাদক  আবু তাহের ।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত