আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০৭

যশোর সদর ও শহর আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা জানান –71News24

একাত্তর নিউজ যশোর অফিস:

যশোর সদর ও শহর আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

শ্রদ্ধা জানান, সদর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।

দীর্ঘ ষোোল বছর পর গতকাল ১৬ নভেেম্বর যশোর সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের সম্মেলন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না,দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিিছুর রহমান প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত