আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৮

রাইটস যশোর কর্তৃক প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের সম্পদ বিবরণী প্রকাশ-71news24

শেখ গফফার রহমান, একাত্তর নিউজ ২৪: মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’ এর উদ্যোগে যশোরের অভয়নগরের ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ মফিজ উদ্দিন’র ব্যাক্তিগত সম্পদ বিবরণী প্রকাশ। রাইটস যশোরের ‘স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক ১ম  পর্যায়ের আর্থিক বিবরণী প্রকাশ বিষয়ক সভা  প্রেমবাগ ইউনিয়ন পরিষদের নিজস্ব অডিটোরিয়ামে চেয়ারম্যান  মোঃ মফিজ উদ্দিন’র সভাপত্তিতে অনুষ্ঠানটি শুরু হয়, দীর্ঘ্য ৩ ঘন্টা ব্যাপি আলোচনায় বক্তব্য রাখেন এস.এম আজহারুল ইসলাম- প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আবু সাঈদ- প্রোগ্রাম অফিসার, রাইটস যশোর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার- অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা আফজাল মোড়ল। রাইটস যশোরের নির্ধারিত ফরমেটে ইউপি চেয়ারম্যানের নিজস্ব সম্পদ বিবরণীর পূরণকৃত ফরম চেয়ারম্যান নিজেই জনসম্মুখে উপস্থাপন করেন। তিনি বলেন আমাদের সকলকিছুই প্রশ্নবিদ্ধ, ভাল খাওয়া, ভাল পরা, ভাল চলা তার ভেতর দিয়েই আমি ইউনিয়ন বাসীর মন রক্ষার সকল প্রকার চেষ্টা অব্যহত রাখি। মানুষ যেহেতু, কিছু ভুল থাকবে আপনার পেছনে সমালোচনা না করে সামনে এসে আমাকে ভুল ধরিয়ে দিন তাতে আমার এবং ইউনিয়নরে উন্নয়ন হবেই হবে। আমি সর্বসময়ই ইউনিয়নবাসীর নিকট জবাবদিহিতার জন্য প্রস্তুত। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান লিটন, শেখ গফফার রহমান স্টাফ রিপোর্টার একাত্তর নিউজ২৪ সকল ইউপি মেম্বর এবং ইউনিয়নের সকল গ্রাম পুলিশসহ বিভন্নি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত