আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২০

শিবব্রত রায় ও ডা: মিজানুর প্যানেল বিজয়ী : বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিনন্দন

একাত্তর ডেস্ক:  বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে  শিবব্রত রায় ও ডা: মিজানুর রহমান  প্যানেল ১৮পদে বিজয়ী ।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে।

শিবব্রত রায় ও ডা: মিজানুর রহমান  প্যানেলের ২১সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ   ১৮টি পদে এবং জাকী – আবু বক্কর  প্যনেলের সিনিয়র সহ সভাপতি সহ  ৩জন বিজয়ী হয়েছে।   মোট ভোটার ৯২জন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ভোট চলে।  উক্ত বিজয়ী প্যানেলের নির্বাহী সদস্য ও   বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির   ভারপ্রাপ্ত সভাপতি মোঃতোফাজ্জল হোসেন বলেন,  শত ভাগ আশাবাদী তাদের প্যানেল  আজকের নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ এবং বিজয়ী  নির্বাচিত প্যানেলের সকলকে   বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির   সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাদল, যুুুুগ্ম সাধারণ সম্পাদক শফিিকুল ইসলাম আলমগীর, হিমু আহমেদ, বুলবুল আহমেদ, আবু তাহের  ও অন্যান্য নেতৃবৃন্দ শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত