আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৩৮

সাংবাদিক কাজী আশরাফুল আজাদের সুস্থ্যতা কামনায় ‘প্রেসক্লাব বসুন্দিয়া’-71News24

আবু তাহের, বসুন্দিয়া প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ার ‘প্রেসক্লাব বসুন্দিয়া’র বিশেষ সভায় আজ শনিবার বিকাল ৫টায় অসুস্থ্য সাংবাদিক দৈনিক স্পন্দনের ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক, ‘প্রেসক্লাব যশোর’ এর কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য কাজী আশরাফুল আজাদের সুস্থ্যতা কামনা করা হয়। ‘প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে আশু রোগমুক্তি কামনায় ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের ভ্রাম্যমান প্রতিনিধি মিজানুর রহমান মিজান বলেন আকস্মিক অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন কাজী আশরাফুল আজাদের জন্য আমরা সকলে মহান আল্লাহর নিকট সুস্থ্যতা কামনা করছি। আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ্য হয়ে সকলের মাঝে ফিরে স্বীয় দায়িত্ব পালন করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু তাহের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল হোসেন, সদস্য মোঃ কামাল হোসেন, আলী আজম, মোঃ মাসুদুর রহমান, এস,এম, আলামীন, মোঃ আব্দুর রশীদ, মোঃ মুরাদ হোসেন, মোঃ রবিউল ইসলাম প্রমূখ। জানা যায় শুক্রবার জুময়ার নামাজ আদায়ের জন্য যশোর শহরের বেজপাড়া কবরস্থানের পাশের মসজিদে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তখন ব্লাড প্রেসার ছিলো ১৬০/১২০। অস্বাভাবিক রক্তচাপ, কোমরের ডান পাশে প্রচন্ড যন্ত্রনার কারণে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান কর্তব্যরত ডাক্তার।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত