আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৮

সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাসের ইন্তেকাল-71news24

রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন।ইন্না নিল্লাহী অ ইন্না ইলাহি রাজিউন।

আজ বুধবার ভোর ৪.৩০ মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। খবরটি নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।রাজনৈতিক পরিক্রমায় বিভিন্ন সময় দেশপ্রেমে ঝাপিয়ে পড়েন।
জানাজার নামাজ তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত