
একাত্তর নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাড.সাহারা খাতুন এম.পি রাত ১২.২৬ মিনিটে ব্যাংককে বামুনগ্রাড হাসপাতালে ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এ্যাড.সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর উপনির্বাচনের নৌকার প্রার্থী শাহীন চাকলাদার, বিশিষ্ট সমাজসেবক যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুুুয়েল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।