আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৮

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন—একাত্তর নিউজ২৪ডটকম

একাত্তর নিউজ ডেস্ক : 
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে খাইরুল ইসলাম বাবু কে সভাপতি ফারুক হাসান নিলয় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার (০২ জুন) রাত ৮টার দিকে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ অফিসে ৮১ সদস্য নিয়ে আগামী ১ বছরের জন্য কমিটির  অনুমোদন দেয়া হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গাজীপুর জেলা সভাপতি আজিজুর রহমান (জন) ও সাধারণ সম্পাদক রসি সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, প্রাণের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার ১ বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো। আগামী দিনে নৌকার পক্ষে এই কমিটির সদস্যরা জীবনকে বাজি রেখে কাজ করবে। সংগঠনের নিয়ম-কানুন মেনে চলে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত করতে হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত