আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৮

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের প্রবীণ সাংবাদিক ও অনলাইন নিউজপোর্টাল ‘স্বাধীন আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদত হোসেন কাবিলের জন্মদিন পালন করা হয়েছে। গত ২৯ অক্টোবর তিনি ৬৮ বছর বয়সে পদার্পণ করেছেন। উক্ত দিনে তার এক নিকট আত্মীয় মারা যাওয়ায় দিনটি পালন করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার ‘স্বাধীন আলো’ নিউজরুমে ঘরোয়া পরিবেশে এ দিন পালন করা হয়।

 

উৎসবে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শাহাদত হোসেন কাবিলকে সাথে নিয়ে কেক কাটেন ‘স্বাধীন আলো’র নিউজরুম ইনচার্জ দেবু মল্লিক, সাব-এডিটর গোলাম মোস্তফা মুন্না, রিপোর্টার রুহুল আমিন, আবুল কালাম আজাদ, ফাতেমা টেকসলুশ্যানের চিপ

 

ইঞ্জিনিয়ার ফাহিম মাহমুদ বাবু, হেড অব মার্কেটিং ফিরোজ খান, সহকারি ম্যানেজার কাজী ইসমাইল হুসাইন, সহকারী ইঞ্জিনিয়ার সৌরাভ দেবনাথ, ‘স্বাধীন আলো’র সাব-এডিটর রাকিবুল ইসলাম রকি, সোয়েব আক্তার, তুষার ইমরান, অফিস সহকারী নয়ন হোসেন প্রমুখ। কেক কাটার পর শাহাদত হোসেন কাবিলকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। ১৯৭০ সালে সাপ্তাহিক গণদাবিতে সাংবাদিকতায় শাহাদত হোসেন কাবিলের হাতেখড়ি।

 

তারপর থেকে তিনি দৈনিক জনপদ, দৈনিক আজাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক দেশবাংলা, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক কল্যাণ, দৈনিক টেলিগ্রাম ও দৈনিক প্রতিদিনের কথায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত