আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫১

অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপে দেয়াড়া ইউপিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্দিয়া

 

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ এর টূর্নামেন্ট শুরু হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জুন) উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দেয়াড়া ও বসুন্দিয়া ইউপি’র মধ্যকার খেলায় দেয়াড়া ইউপি ফুটবল একাদশ ‘কে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বসুন্দিয়া ইউপি ফুটবল একাদশ।

উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান

আনোয়ার হোসেন বিপুল, বসুন্দিয়া ইউনিয়ন ইউপি সদস্য আব্দুল কাদের,ইউপি সচিব ফেরদৌস হাসা।।

অনূর্ধ্ব-১৭ বয়েসের খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ময়দানী লড়াইয়ে অংশ নেবে। দু’টি ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যু দু’টি হচ্ছে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যান ও কাজী নজরুল ইসলাম কলেজ মাঠ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত