আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৩

আ’লীগের সকল মেয়াদাত্তীর্ন কমিটিকে ১০ডিসেম্বর সম্মেলনের নির্দেশ – একাত্তর নিউজ২৪

একাত্তর নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সব মেয়াদ উত্তীর্ণ শাখাসমূহের স’ম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নি’র্দেশনা প্রদান করা হয়েছে। আজ রোববার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই নি’র্দেশনা দেন।

 

নির্দেশনায় বলা হয়, গতকাল শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আসন্ন জাতীয় কাউন্সিল অধিবেশনের আগেই সংগঠনের যেসব শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেখানে সম্মে’লন অনুষ্ঠানের জন্য সি’দ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

নির্দে’শনায় আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নি’র্দেশ মোতাবেক আওয়ামী লীগের সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সব মেয়াদ উত্তীর্ণ শাখাসমূহের স’ম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নি’র্দেশনা প্রদান করা হলো।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত