আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০২

কালিগঞ্জ বিএনপি অফিস পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার -71news24

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ :

বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু গ্রেফতার হয়েছেন। শনিবার ভোরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওহিদুজ্জামান ওদু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় শালিস বানিজ্য করে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ শনিবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু গত ৪ আগস্ট শহরের কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহণের কাউন্টার ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত