আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৪৪

চৌগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এইচ এম ফিরোজ,চৌগাছা : 

যশোরের চৌগাছায় “জীবনের আগে জীবিকা নয়” “সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগান কে সামনে রেখে থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এ তৃতীয় বারের মতো দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে চৌগাছায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সকাল ১০টায় থানার ভিতর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব,সহকারি কমিশনার (ভূমী) নারায়ন চন্দ্র পাল,উপজেলা কৃর্ষি কর্মকর্তা রইচ উদ্দিন,ডিজিএম দেব কুমার,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ গোস্বামী,যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন,মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ,থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম,চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক শ্যামল দত্ত,এইচ এম ফিরোজ প্রমুখ।

এর পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয়েছে লিফলেট, পোস্টার ও স্টিকার।

উল্লেখ্য, আজ থেকে ২৫ বছর আগের এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন- নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো দিনটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত