আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৪৮

চৌগাছায় স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

 চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় স্ত্রীর ওপর অভিমান করে এক সন্তানের জনক মোজাফফর হোসেন তুহিন (২৬) নামে একব্যক্তি গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার স্বরূপদাহ সরদার পাড়া গ্রামের বাড়ি। শনিবার দিবাগত রাতে স্বরূপদাহ গ্রামে নিজের শোয়ার ঘরের আড়ার সাথে গামছায় ঝুলে সে আত্মহত্যা করে। স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম বলেন, তুহিন প্রতিদিনের মত শনিবারও নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তার স্ত্রী ও একমাত্র শিশুপুত্র ছিল তার শ্বশুর বাড়ি। রবিবার সকালে বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় বাড়ির অন্যরা দরজা ধাক্কানোর পর খুলে দেখে গলায় গামছা দিয়ে আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে দুপুর সাড়ে বারটার দিকে ইউপি সদস্য ফখরুল ইসলাম ও নিহতের পিতা রফিকুল ইসলাম গিয়ে থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে। উদ্ধারের পর পরিবারের কোন আপত্তি না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ কবরস্থ করার অনুমতি দেয়। তবে প্রতিবেশিরা জানিয়েছেন আগের দিন পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে তুহিনের গোলামাল হয়। রাগ করে স্ত্রী একমাত্র শিশু সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। ওই রাতেই সে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত