আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৪

ঝিকরগাছায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন 71news24

আবুল কালাম আজাদ ঝিকরগাছা সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

 

 

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

রবিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তের মধ্য দিয়ে দিনব্যাপি এই অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবসর) ডাক্তার নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমূখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ইউপি চেয়ারম্যান নওসের আলী, আব্দুর রাজ্জাক, কেএম আমানুল কাদির টুল্লুসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানে ১২ জন সাবেক ছাত্রলীগ নেতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত