আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৭

ঝিকরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলো বন্ধু ফাউন্ডেশন

 আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু’র আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ এবং দেশের বর্তমান পরিস্থিতে উপজেলা ও পৌরসভার দুস্থ ও পরিস্থিতির শিকার শতাধিক অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে দেওয়া হয়েছে চাউল, সিমাই, চিনি, লবণ, পিয়াজ, তেল ও সাবান। ঝিকরগাছা পৌরসদরের ১নং ওয়ার্ড ঝিকরগাছা কাটাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাটাখাল উপ স্কুল) প্রঙ্গণে রবিবার সকাল ১০টার সময় খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌরসদরের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু’র সহকারী জেলা ম্যানেজার সমির কুমার মন্ডল, এসএম মিজানুর রহমান, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত