
সরকার গঠনের সুযোগ পেলে তরুণ দম্পতি ও উদ্যোক্তাদের স্বাবলম্বীর জন্য ২০ বছর মেয়াদে ঋণ চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
এছাড়া আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং তিন বছরে সরকারি চাকরিতে দুই লাখ মানুষকে চাকরি দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে দলটি।