আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৬

তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, যশোর :

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তিনি বলেন, ‘বিএনপি জনগণের অধিকার নিশ্চিতে রাজনীতি করে। মানুষের সুখ দুঃখে পাশে থাকে। জনগন রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।’
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন,  বক্ষব্যাধী, কার্ডিওলজি , শিশু, গাইনি, অর্থোপেডিক্সসহ ১০টি বিষয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসাপত্র দেখিয়ে ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে গিয়েও বিনামূল্যে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদের বিনামূল্যে অপারেশনও করা হবে। বিএনপির পক্ষ থেকে এমন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত