আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:২২

পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে মন্ত্রীত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে মন্ত্রীত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনের একটি হোটেলে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।

পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি না হওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।

পেঁয়াজের দাম কমার প্রশ্ন ছুঁড়ে মন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চান? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে?

মন্ত্রী আরও বলেন, ‘তাতে যদি দেশের সবকিছু, পেঁয়াজের দাম ঠিক হয়ে যেত। একটু কষ্ট করতে হবে। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব। খুব বেশি দিন লাগবে না, আমাদের দেশ এই প্রডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবেই, হবে।’

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত