আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪২

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে আসা বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠেই কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সন্ধ্যা থেকে বিপিএলের ভিআইপি আসনে প্রধানমন্ত্রীকে দেখা গেছে।  তিনিই জমকালো এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রাত ৮টার দিকে বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

 

প্রায় ১০ মিনিটের মতো দাঁড়িয়ে তাদেরকে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ব্ধতন কর্মকর্তাদের দেখা গেছে।

কালো ড্রেসে জমকালো এ অনুষ্ঠানে আসেন সালমান-ক্যাট। গানের পরে বিপিএল মঞ্চে তাদের পারফর্ম করার কথা রয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত