আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪০

বলিউড সিনেমা ‘সাহো’ মুক্তির আগেই আয় করলো ৩ বিলিয়ন রুপি

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জুটির ‘সাহো’র মুক্তির তারিখ আবার পাল্টানো হল। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় ৩০ আগস্ট মুক্তি পাচ্ছে।সিনেমাটি নির্মাণ করেছেন সুজিত।

 

সিনেমার টিজার থেকে শুরু করে ট্রেলার সবকিছুতেই বাজিমাত করেছে ছবিটি। মুক্তির আগেই ‘সাহো’ আয় করলো ৩ বিলিয়ন রুপি। থিয়েট্রিক্যাল রাইটস বিক্রয় থেকে ছবিটি আয় করেছে ৩২০ কোটি। তাছাড়াও টিজার এবং ট্রেলারের মাধ্যমে ছবির অনেক মুনাফা হয়েছে। ‘সাহো’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ছবিতে প্রভাস ও শ্রদ্ধা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন শ্রদ্ধা।

সাহো’ ছবিটিতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, মহেশ মাঞ্জেরকর, মুরলি শর্মা, নীল নীতিন মুকেশ ও চাঙ্কি পাণ্ডে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত