
শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে ও আত্মমানবতায় সামাজিক অবদান রাখার প্রত্যয়ে “বসুন্দিয়া সামাজিক উন্নয়ন সংগঠন” এক সাথে এগিয়ে চলা; আজ ২৯ রমযানে (২৯ মার্চ ২০২৭) এক ইফতার মাহফিলের আয়োজন করে বসুন্দিয়া মোড়স্থ কার্যালয় প্রাঙ্গণে।

ইফতার মাহফিলে সংগঠনের সংদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন, উক্ত সংগঠনও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।