আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৬

বসুন্দিয়ায় সামাজিক সংগঠন “সাড়া” র শীত উপহার চাঁদর বিতরনের মদ্যদিয়ে আত্মপ্রকাশ -71news24

 

একাত্তর  নিউজ, যশোর অফিস:

বর্ষীয়ান নারী পুরুষ সমাজের অভিজ্ঞ সম্পদ,শ্রদ্ধা ভালবাসার পাত্র। চলমান শীতে  গুরুজন খ্যাত সমাজের সেই সকল সম্মানিত বয়ষ্ক লোকদের মাঝে শীত উপহার হিসেবে চাদর বিতরণ করেছে যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের নতুন সামাজিক সংগঠন “সাড়া”।

সামাজিক এবং মানবিক সংকটে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন “সাড়া” তাদের প্রথম কার্যক্রম হিসেবে নতুন বছরের প্রথম দিনে গ্রামের শীতার্ত বয়ষ্ক লোকদের মাঝে চাদর বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে।

এই সময় সমবেত মানুষের মাঝে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে চাদর বন্টন করেন তরুনদের প্রতিনিধি আরমান,মারুফ,আলম,ইমদাদ,তুহিন মাহমুদ, জাহিদ,শাহিন সহ আরো অনেকে।

সামনের দিনে নতুন নতুন সামাজিক কাজ করার অংগীকার ব্যাক্ত করেন সংগঠনটির প্রতিনিধি গন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত