আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৬

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া’র সভা অনুষ্ঠিত

এম এ আবির , মালয়েশিয়া :মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া’র এক সভা  রবিবার প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান বিন আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ।

 

সভায় খুব শীগ্রই সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০১৯ – ২০২১) সংগঠনে জবাবদিহিতা, গঠনমূলক, গতিশীল ও সাংবাদিক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ ।

 

এসময় সংগঠনের সিনিয়র সহ – সভাপতি আহমেদুল কবির, সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ন – সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারজানা, সদস্য আলাউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আলি, সেকান্দার আলী ও মনির হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

এ সময় আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনের নতুন কমিটি ঘোষণা হবে বলেও জানান প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান বিন আমজাদ ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত