আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৫৪

বাগেরহাটের মোংলা থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

এন্টনী দাস অপু,একাত্তর নিউজ২৪:

বাগেরহাটের মোংলা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খড়মা কাটাখালী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন পাঁচ কেজি।

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের মান্নান ফকিরের বাড়ির বাইরে গাছের ওপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে দেখে তারা টাইগার স্কাউট সদস্য মো. মারুফ হাওলাদারকে জানান। পরে তার মাধ্যমে খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির সাপটি উদ্ধার করেন।

 

এ বিষয়ে শাহাজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করি। পরে সেটি বড়ইতলা টহল ফাঁড়ির বনের ভেতরে অবমুক্ত করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত