আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৬

বাঘারপাড়ায় শীর্ষ সন্ত্রাসী আশকর আলী আটক-71news24

 

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় একাধিক হত্যা ডাকাতিসহ ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি , এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী  আশকর আলী জোয়ারদার( ৪৭) কে পুলিশ আটক করেছে। সে উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত নূর আলী জোয়ারদারের পুত্র। বুধবার ২৩ শে জুন সকাল ১০ টার দিকে উপজেলার রায়পুর এলাকা থেকে বাঘারপাড়া থানা পুলিশ তাকে আটক করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আশকর একজন পরিচিত সন্ত্রাসী । সে দীর্ঘ প্রায় এক যুগ ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে হত্যা ডাকাতিসহ সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও সে একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছে কিন্তু বারবারই সে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। তার   গ্রেফতারের খবরে এলাকাবাসী একপ্রকার সন্তোষ্ট প্রকাশ করেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত