আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৬

বাঘারপাড়ায় জমি মাপজোপের সময় মধ্যস্থতা করতে গিয়ে আহত-৩

 

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বাঘারপাড়ায় জমি ভাগাভাগির মধ্যেস্থতা করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজি সিশুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হাশেম আলী মোল্লার দুই ছেলে গোলাম মোস্তফা (৫০) ও সামসুর আলী (৪০) এবং চাচাতো ভাই মকবুল মোল্লার ছেলে শামীম হোসেন (৪০)। উভয়ের বাড়ি একই গ্রামে। আহত গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, সোমবার বিকেলে আমার পিতা হাশেম মোল্লা এবং তার দুলাভাই তুরাফ শেখের জমি ভাগাভাগি হচ্ছিলো। জমি ভাগাভাগির উদ্দেশ্য মাপজোপের সময় আমি এবং আমার ভাই সামসুর আলী এবং আমাদের চাচাতো ভাই শামীম মধ্যেস্থতা করছিলাম। হঠাৎ দুইপক্ষের মধ্যে মাপামাপি নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমাদের চাচাতো ভাই বসারত মোল্লার তিন ছেলে মিজানুর(৫০), তালেব(৩৫), মহাসীন(৩২)এবং মিজানুরের ছেলে বিল্লাল (২২) ও পারভেজ (২৫) আমাদের উপর বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে গোলাম মোস্তফা, শামীম এবং সামসুর গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত