আজ - শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৩৩

বেনাপোল মানবতার ডাকে সাড়া এক হাজার মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করলেন আজিম 71news24

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : বেনাপোলে মানবতার ডাকে সাড়া দিয়ে এক হাজার মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করলেন আজিম উদ্দিন গাজী। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১০ টার সময় তিনি তার গাজী পরিবারের পক্ষ থেকে তালশারী, দিঘিরপাড় ও গাজিপুর গ্রামবাসীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, কাঁচা ঝাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন শার্শা উপেজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে দিন আনা দিন খাওয়া মানুগুলো যখন সরকারের নির্দেশনা মোতাবেক একযোগে ঘরবন্দী জীবন যাপন করছেন ঠিক সেই সময়ে মানবতার ডাকে সাড়া দিয়ে তিনি কর্মহীন মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করে এক অনন্য দৃষ্টি স্থাপন করেলন।

এসময় বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আজিম উদ্দিন গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক যশোর-১(শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এই র্দুযোগকালীন সময়ে খাদ্যের সহেযাগীতা নিয়ে অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করছেন। সেসাথে শেখ আফিল উদ্দিন এমপির র্নিদেশনা মোতাবেক এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের গাজী পরিবারের নিজস্ব অর্থায়ন ও তালশারী ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যের সহযোগিতা করা হলো।

এসময় শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান বলেন, মানুষ মানুষের জন্য। তাই অলস টাকা ফেলে না রেখে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সময়ে আপনাদের সার্মথ অনুয়ায়ী ঘরবন্দী মানুষের কল্যাণে বেরিয়ে আসুন।

এসময় উপস্থিত ছিলেন বেনােপাল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, তালশারী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত