আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৪৫

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মেহেরুননেসা (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক মেহেরুননেসা যশোর সদরের নরেন্দ্রপুর আন্দলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক আসামিসহ ফেনসিডিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত