আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৩৭

বেনাপোলে ৩০ লক্ষ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান জব্দ-71news24

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোলঃ বেনাপোল বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকা থেকে ৩০ লক্ষ  টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআর এম টিমের সদস্যরা।

 

বুধবার (২৫ আগষ্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দর থেকে এ ওষুধের চালান টি আটক করা হয়।

 

কাস্টমস হাউসের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ: কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বেসেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ওষুধ গুলো আটক করা হয়েছে। আটকের সময় গাড়ির ডাইভার ও হেলপার পালিয়ে যায়। নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত