আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৪৮

যশোর অভয়নগরের পীরবাড়ীর মাজার জিয়ারত করলেন ভুমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অভয়নগর:

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাজার জিয়ারত করলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শুক্রবার বেলা ১১টায় তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী শাহ ইরানী (রহ) এর মাজার জিয়ারত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া খানকা শরিফের পীর বীরমুক্তিযোদ্ধা খাজা রফিকুজ্জামান শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাা সম্পাদক শাহ আ. মুকিত জিলানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. মতলেব সরদার এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস।

এরআগে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার সকালে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় এসে পৌঁছালে মাদ্রাসার কমলমতী শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সার্বিক খোজখবর নেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত