আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:২৫

যশোর জেনারেল হাসপাতালে আবারো দালাল আটক

স্টাফ রিপোর্টার  :  যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে দালাল মুক্ত করতে আবারো অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ও আয়েশা সিদ্দিকা যৌথ ভাবে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করে জেল জরিমানা করেছে।

আটককৃতরা হচ্ছে শহরের ঘোপনওয়াপাড়া রোডের আব্দুল আলিমের ছেলে আবুল হাসান ও সদর উপজেলার দেয়াড়া গ্রামের বাবর আলীর ছেলে আল আমিন।

ভ্রাম্যমান আদালতের পেশকার জ্বালাল উদ্দিন বলেন, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অপরাধে ভোক্তাধিকার আইনের ৫২ ধারায় দোষ স্বীকার করায় আবুল হাসানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে আরো ২ দিনের কারাদন্ড দেয়া হয়। দোষ স্বীকার না করায় আল-আমিনকে যাচই বাছায়ের পর কোতয়ালি থানায় সোপর্দ করা হবে। এর একদিন আগে ৮ জুলাই দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম অভিযান চালান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত