আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০৯

যশোর জেলা ছাত্রলীগের বিক্ষোভ ও ছাত্রদল নেতার কুশপুত্তলিকা দাহ

একাত্তর নিউজ, নিজস্ব প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোতয়ালী মডেল থানার সামনে এসে শেষ হয়।

 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অতি শিগগিরই দেশবাসীর কাছে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, আরিফুর রহমান সাগর, কায়েস আহমেদ রিমু, রাজু রানা, আবদুর রউফ পিন্টু, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, শিমুল সরদার, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মারুফ হোসেন, রাকিবুল আলম, এসএম তানভীর আহমেদ রিয়েল, ফাহমিদ হুদা বিজয়, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ আলী সম্রাট, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য আব্দুল আওয়াল, সজীব হাসান সুজন, পৌর ছাত্রলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, কাজী ফয়সাল, ওবায়দুল ইসলাম রাকিব, শোভন ইসলাম, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত