আজ - শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৪৫

যশোরে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার ত্রান বিতরণ 71news24

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি :

সোমবার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর পক্ষে যশোর সদরের ১১নং রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু’র নিজ অর্থায়নে ১১নং রামনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিরাজসিংগা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গৃহবন্দি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহের আলী,ইউপি সদস্য কামরুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাবেক আহব্বায়ক আব্দুর রহিম,কুয়াদা বাজার পল্লি চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জি,এম মিজানুর রহমান মিজান,বাবুল আক্তার বাবু,বরাত হোসেন,আসাদুজ্জামান ছোট্ট, ছাত্রলীগ নেতা শাহরিয়ার সুমন প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত