আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৯

যশোরে বিবেক’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাকক্ষে যশোরের ‘বিবেক’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৩তারকা শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। বসুন্দিয়া থেকে ঢাকা মেডিকেলে স্থান করে নেওয়া মোঃ রাকিবুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া ইমতিয়াজ আহমেদ জিম ও রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া মাহাথির আহমেদ পিয়াস-কে ফুল দিয়ে বরণের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং একটি মগ প্রদান করা হয়। বিবেকের প্রধান উপদেষ্টা মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিবেক’র সভাপতি ওবায়দুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জনতা ব্যাংকের সাবেক এজিএম এম এ করিম, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর। এসময় প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকবৃন্দ ও সংবর্ধিত তিন কৃতি ছাত্রের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত