আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৬

যশোরে সাড়ে ৯বছরের শিশুকে ধর্ষন চেষ্টা : পুরোহিত আটক

একাত্তর ডেস্ক :  যশোরে সাড়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রকাশ ব্যানার্জী (৫৪) নামে এক পুরোহিতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে যশোর শহরতলী বিরামপুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়।
আটক প্রকাশ ব্যানার্জী ওই মন্দিরের পুরোহিত এবং একই এলাকার কালীপদ ব্যানার্জীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ১৪ এপ্রিল দুপুরে প্রকাশ ব্যানার্জী মন্দিরে পূজা অর্চনা করছিলেন। সেইসময় শিশুরাও উপস্থিত ছিল। একপর্যায়ে প্রকাশ তার প্রতিবেশী সাড়ে ৯ বছর বয়সী এক মেয়েশিশুকে মন্দিরের মধ্যে পর্দা টানানো একটি কক্ষে নিয়ে চকলেট দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই শিশুটি চিৎকার করলে বিষয়টি ফাঁস হয়ে যায়। খবর পেয়ে পুলিশ প্রকাশকে আটক করে।


এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, পুরোহিত প্রকাশ দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছে। ১৪ এপ্রিল দুপুরে মন্দিরের মধ্যে একটি কক্ষের মধ্যে ধর্ষণের চেষ্টা চালালে মহিলারা টের পায়। এরপর ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত