আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০১

যশোরে সুজনকে হত্যা চেষ্টার প্রতিবাদে জেলা আওয়ামী তরুনলীগের বিক্ষোভ মিছিল -71news24

 

একাত্তর নিউজ যশোর অফিস : বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ যশোর শহরের ৯ং ওয়ার্ডের আহব্বায়ক মোহম্মদ সুজনকে

হত্যা চেষ্টার প্রতিবাদে তরুণ লীগ যশোর জেলা শাখা শহরে বিক্ষোভ সমাবেশ করে৷ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা থেকে কোতয়ালী থানার মোড় পর্যন্ত যেয়ে ঘুরে এসে গাড়িখানা রোডে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়৷ এসময় সংগঠনের সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর তরুণ লীগের আহব্বায়ক আব্দার রহমান, জেলা তরুণ লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা বাবু,উপদেষ্টা ও শহর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি গোলাম মস্তফা কাজল, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মনি, সংগঠনিক সম্পাদক লাবলু,সদস্য রশিদ আলম মনা, সদস্য আরাফাত সিদ্দিকী সামি,আলমগীর,৫নং ওয়ার্ডের যুগ্ন আহব্বায়ক সোহেব,৪নং ওয়ার্ডের রিকু,৯নং ওয়ার্ডের যুগ্ন আহব্বায়ক সালাম,উপশহর ইউনিয়ানের সভাপতি স্বদীপ, সম্পাদক রহিদ,চুড়ামন কাঠি ইউনিয়ানের সভাপতি সোহেল চাকলাদর,সাধারণ সম্পাদক বাবু,যুবলীগ নেতা শহীদসহ তরুণ লীগের জেলা,উপজেলা,শহর,ইউনিয়ান,ওয়ার্ডের নেতা কর্মিরা উপস্থিত ছিলো৷ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেত্রীবৃৃৃন্দ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জোরদাবী জানিয়েছেন৷

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত