আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৮

যশোরের ঝিকরগাছায় ১৯মামলার আসামী সোহাগ গ্রেফতার -একাত্তর নিউজ ২৪

নিজস্ব প্রতিনিধি, যশোর :

যশোর ঝিকরগাছা থানা এলাকার ত্রাস, অস্ত্র , ডাকাতি ও মাদকসহ ১৯ টি মামলার আসামী সোহাগ গ্রেফতার।

গত ১০/১০/২০২৫ খ্রিঃ তারিখ জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস,যশোরের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশ যশোরের যৌথ অভিযানে ঝিকরগাছায় ডাকাতির প্রস্তুতিকালে কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামার থেকে পুলিশ ৪ জনকে আটক করে। এ সময় হাঁসের খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপা যন্ত্র, লোহা কাটা করাত, জ্যাকেট সহ ডাকাতি কাজে বাবহারিত বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে সোহাগ (৩৬) পালিয়ে যান।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের নিরলস প্রচেষ্টা, পুলিশি কলাকৌশল প্রয়োগ ও আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/৭৫৭ মোঃ বদরুল হুদা সঙ্গীয় ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং ২৩/১২/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৬:৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতোয়ালী থানাধীন প্যারিস রোড সংলগ্ন ক্যান্ডেল লাইট ক্যাফ রেস্টুরেন্টের সামনে থেকে মোঃ সোহাগ খান (৩৬) গ্রেফতার করে। আসামী সোহাগ(৩৬) এর নামে অস্ত্র, ডাকাতি, মাদক সহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে।

আাসমীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত