আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০০

যশোরের বসুন্দিয়ায় ওয়ান ব্যাংকের এটিএম বুথ সহ ও ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্ভোধন-71News24

শেখ গফ্ফার রহমান, যশোর প্রতিনিধিঃ

আজ ৭ নভেম্বর ২০১৯ইং, যশোর-সদরের বসুন্দিয়া মোড় বাজারে উন্নতমানের গ্রাহক সেবা নিশ্চিতের অঙ্গীকারের মাধ্যমে  বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেড এটিএম বুথসহ ব্যাংকিং বুথের কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, হেড অব খুলনা জোন, খুলনা আঞ্চলিক প্রধান আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, যশোর পল্লী বিদ্যুত সমিতি ১ এর সহ মহাব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল সিকদার  , সাংবাদিক নেতৃবৃন্দ ও ওয়ান ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা, বসুন্দিয়া মোড়স্থ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

ওয়ান ব্যাংকে ও এটিএম বুথের এ উদ্ভোধনের মাধ্যমে বৃহত্তর বসুন্দিয়া এলাকার সর্বসাধারণ তাদের সব প্রকার ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত