আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৩০

যশোরের বসুন্দিয়ায় কমিউনিটি পুলিশং কমিটির সভা অনুষ্ঠিত – 71News24

শেখ গফ্ফার রহমান, যশোর  প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানা ১৫ নাম্বার বসুন্দিয়া ইউনিয়নের কমিউনিটি পুলিশং কমিটির সভা আজ বসুন্দিয়া মোড়স্থ রেলগেটের পশ্চিম পার্শে অনুষ্টিত হয়।

বক্তব্য রাখেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুল আহসান বাবলু।

বাংলাদেশ আওয়ামী লীগের বসুন্দিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশং কমিটির সভাপতি মোঃ হাবিবুল আহসান বাবলুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সমির কুমার সরকার।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন ভক্ত।

বসুন্দিয়া কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৫ নাম্বার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশং কমিটির সাধারন সম্পাদক  মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বসুন্দিয়া-নরেন্দ্রপুর সেলের সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান, পুলিশের সাবেক আর, আই লুৎফর রহমান খান, যুবলীগের বসুন্দিয়া ইউনিয়নের সাবেক সহসভাপতি শেখ ফারুক হোসেন।

সভায় বক্তারা,  জঙ্গি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ, যৌতুক,  ইভটেজিং ও সামাজিক বিশৃংখলা রোধে কমিুনিটি পুলিশং কমিটিকে থানা পুলিশের সংগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান।

সভা সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য ইমরান হোসেন।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত